
পলাশ মিয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় পরিষদ কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করা যায় তা তুলে ধরেন।
বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। গ্রাম আদালত বিষয়ক উপজেলা সমন্বয়কারি ফেরদৌস আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রবিউল হাসান ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি তারিকুল ইসলাম দৈনিক গণমানুষের আওয়াজকে বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পায় সেদিক লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সাধারণ মানুষ বিচার না পাওয়াতে আদালতের দারস্ত হয়। এতে করে মামলা দিনে দিনে প্রচুর আকারে বাড়ছে যা বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিরপেক্ষ ভূমিকা পালন করা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, সমাজসেবা কর্মকর্তা মো.জালাল উদ্দিন,যুব, মডেল থানার ওসি (তদন্ত) মো.আবু সাইদ, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো নাসির আহমেদ, সিনিয়র সহসভাপতি ফয়সল আহমেদ খান, প্রমুখ।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত