
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে কিডনি রোগে আক্রান্ত অসহায় শিশু সিনহা আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হোসেন। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সিনহা ও তার মায়ের হাতে সহায়তার ২০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। সিনহা আক্তার (৭) উপজেলার কাউলজানী ইউনিয়নের মলিয়ানপুর গ্রামের সুমন মিয়ার মেয়ে।
চেক বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম ও দপ্তর সম্পাদক নাসির মিয়া।
উল্লেখ্য, ৭ বছর বয়সী এই শিশুটির কিডনি, প্রস্রাব ও রক্তে ইনফেকশন ধরা পড়েছে। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তার চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ