
রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুর জেলার মাননীয় পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব ইয়াহিয়া আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১ জুন) জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুমের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এসআই শাহজাহানের নেতৃত্বে একটি চৌকস দল জামালপুর সদর থানাধীন ছনকান্দা এলাকায় শেরপুর ব্রিজ টোল প্লাজার সামনে অভিযান চালায়। এ সময় ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১। মোঃ আপেল (৫১), পিতা- উকিল মিয়া, মাতা- তাহেরা বেগম, সাং- বানিয়া বাজার, থানা ও জেলা- জামালপুর। ২। মোঃ সানুয়ার (৪৩), পিতা- মৃত জালাল, মাতা- কুলছন বেওয়া, সাং- চরশ্রীপুর, থানা ও জেলা- শেরপুর। গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম বলেন, “জামালপুর জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের গোয়েন্দা কার্যক্রম ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে এই সামাজিক ও আইনি যুদ্ধে সর্বস্তরের জনগণের সহযোগিতা একান্ত কাম্য।”

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার