
রবিউল হাসান লায়ন, জামালপুর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন পরিশ্রমী, দূরদর্শী ও জনবান্ধব রাষ্ট্রনায়ক বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।
রোববার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, জিয়াউর রহমান সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশতেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চল সফরের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছিলেন। তিনি বলেন, পররাষ্ট্রনীতিতে জিয়াউর রহমানের অবদান, বিশেষ করে সার্ক প্রতিষ্ঠা এবং ওআইসিকে আরও কার্যকর ও মর্যাদাপূর্ণ করতে তাঁর ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এবং বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণের ভিত্তি স্থাপনে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর দূরদর্শী উদ্যোগের ফলেই আজ লাখো মানুষ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এবং দেশের অর্থনীতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
বিএনপির প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিএনপি সব সময় কার্যকর ভূমিকা পালন করেছে।
সভায় তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা, আত্মকর্মসংস্থান, নারী উন্নয়ন ও যুব প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন জিয়াউর রহমান। তাঁর সময়ে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায় এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়।
সভায় তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা, আত্মকর্মসংস্থান, নারী উন্নয়ন ও যুব প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন জিয়াউর রহমান। তাঁর সময়ে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায় এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়।
অনুষ্ঠানে জিয়া পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান