
বন্দর (নারায়নগঞ্জ) প্রতিনিধি
নারায়নগঞ্জ বন্দরে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়েছে। রবিবার(৩১ মে) ধামগড় ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আমৈর বটতলা সঃ প্রাঃ বিদ্যালয় সংলগ্ন মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধামগড় ইউনিয়ন ৫নং ওয়ার্ড তিন তিনবারের নির্বাচিত মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ এডভোকেট আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবু-আল ইউছুফ খান টিপু, সদস্য সচিব নারায়নগঞ্জ মহানগর বিএনপি,নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটির সদস্য এডভোকেট বিল্লাল হোসেন, বন্দর উপজেলা বিএনপি ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা বিএনপি সহ-সভাপতি মো.মোমেন ভুইয়া,ধামগড় বিএনপি সাবেক সভাপতি আব্দুল মতিন ভাসানী, ধামগড় ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব মুস্নী, সাবেক সাধারন সম্পাদক আমজাদ হোসেন, আমির হামজা সাংগঠনিক সম্পাদক,শফিকুল ইসলাম যুগ্ম সাধারন সম্পাদক মুন্নী আক্তার মহিলা দল নেত্রী,বিএনপি নেতা আমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মোহাম্মদ মহসিন।
এ সময় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠন করতে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান