হোম » সারাদেশ » বদলগাছীতে ঈদ উপলক্ষ্যে দুঃস্থ, গরিব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

বদলগাছীতে ঈদ উপলক্ষ্যে দুঃস্থ, গরিব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

পবিত্র ঈদ উল আযাহা ২০২৬ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নওগাঁর বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নের ৩৬০ জন দঃস্থ, গরিব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় দেশের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবে। সরকারের এই মানবিক সহায়তা এই অসহায় পরিবারগুলো জরুরী আর্থিক প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি পলাশ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, থানা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী প্রমূখ। প্রধান অতিথি ৩৬০টি পরিবারের হাতে এ সহায়তার নগদ অর্থ তুলে দেন। উপজেলার বিভিন্ন গ্রামের বাছাইকৃত এই পরিবারগুলোর মাঝে ১০০০ টাকা করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!