হোম » সারাদেশ » নলডাঙ্গায় ট্রাকচাপায় নিহত -১

নলডাঙ্গায় ট্রাকচাপায় নিহত -১

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার(২৪মে) দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের আচঁড়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ভাঙারি ব্যবসায়ী খেজমত আলী(৫০)। আহত হয়েছেন রফিকুল ইসলাম(৪২), নামে আরও একজন ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ভাঙারি মালামাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন খেজমত আলী ও রফিকুল ইসলাম। পথে আচঁড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক খেজমত আলী নিহত হন এবং গুরুতর আহত হন রফিকুল ইসলাম।

স্থানীয়রা আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকতা ওসি মোঃ নুরে আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটককৃত ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়।
দুর্ঘটনায় পালাতক ট্রাক ড্রাইভারকে আটোকের চেস্টা চলছে। পুলিশ আরো জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!