
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া মোড় এলাকায় আধুনিক প্রযুক্তি, নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা ও মানসম্মত সেবার প্রত্যয়ে “ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবার নতুন এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও আশাবাদ।
গত শনিবার (২৩ মে) সকালে উপজেলার দইখাওয়া মোড় এলাকায় এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা জালাল উদ্দীনসহ আরও অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে “ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উন্নত স্বাস্থ্যসেবার মাধ্যমে হাতীবান্ধার সাধারণ মানুষের আস্থা অর্জন করবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু