হোম » সারাদেশ » দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকায়  সংবাদ  প্রচারের পর জামালপুরে অবৈধ জারা ইটভাটায় অভিযান

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকায়  সংবাদ  প্রচারের পর জামালপুরে অবৈধ জারা ইটভাটায় অভিযান

রবিউল হাসান লায়ন:
দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকায় ও ডিজিটালে সংবাদ প্রচারের পর জামালপুরে অবৈধভাবে পরিচালিত ফিক্সড চিমনির জারা ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটার চিমনি ও  স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানটি করেন জেলা প্রশাসনের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।

আজ দুপুরে জামালপুর সদর উপজেলার জঙ্গলপাড়া সংলগ্ন জারা ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে জেলার চারটি অবৈধ ফিক্সড চিমনির ইটভাটার মধ্যে তিনটিতে পৃথক দুইটি অভিযানে গত ৩০ এপ্রিল জারা ইটভাটা বাদ দিয়ে গবিন্দপুর পিঙ্গলহাটি এলাকার জিরন ও যমুনা ইটভাটায় এবং ১৪ মে ডাকপাড়া এলাকার স্টার ইটভাটায় অভিযান চালানো হয়। ওই তিনটি ইটভাটায় মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয় এবং চিমনি ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়।

তবে দীর্ঘ প্রায় ১৮ দিন পার হলেও জারা ইটভাটায় কোনো অভিযান না হওয়ায় বিষয়টি নিয়ে গত ১৮ মে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকায় ও ১৯ মে ডিজিটালে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রচারের পর আজ অবশেষে জারা ইটভাটায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম ছামিউল আলম কুরসি জানান, আজ দুপুরে অবৈধ ফিক্সড চিমনির জারা ইটভাটায় অভিযান চালিয়ে কাউকে না পেয়ে চিমনি ও স্থাপনা ভেঙে ফেলা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!