
২৩ মে এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ) প্রতিনিধি :
ভৈরবের কৃতি সন্তান ডক্টর আজিম খান আমেরিকার ম্যারিল্যান্ড বাল্টিমোর কান্টি ইউনির্ভাসিটি থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি ) ডিগ্রী অর্জন করায় ভৈরবে তার বাবা আঃ মন্নান খান ও মা কে সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।দেয়া হয়েছে । রসুল পুর খান বাড়ির আয়োজনে আজ শনিবার সকালে পৗের শহরের ভৈরবপুরে নিজ বাস ভবনে এ সংবর্ধনা ও আলোচনা সভা করা হয়েছে । এ সময় আলোচনাসভায় বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন কিশোরগঞ্জ জেলার সভাপতি হাজি মোঃ মুসা খান, রসুল পুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেকবর খান,সাবেক সহকারি শিক্ষক ওমর ফারুক,সাদেকপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মোশারফ হোসনে মিলন, আঃ আহাদ খান, আয়ুব খান প্রমূখ । এ সময় বক্তারা বলেন, ডক্টর আজিম খান ছাত্র জীবনে অত্যান্ত মেধাবী ও ন¤্র ভদ্র ছিলেন । তার পরিবারের অক্লান্ত পরিশ্রম ও তার প্রচেষ্টায় আজ তিনি আমেরিকার ম্যারিল্যান্ড বাল্টিমোর কান্টি ইউনির্ভাসিটি থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি ) ডিগ্রী অর্জন করে মেধার স্বাক্ষর ধরে রেখেছেন । তার এ সম্মানজনক ডিগ্রী তার পরিবার সহ ভৈরব এমনকি সারা বাংলাদেশের জন্য গর্বের বিষয় । তার ভবিষ্যত আরো উজ্জল হোক এবং তার জন্য দেশবাসি সকলের দােয়া কামনা করেন ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু