হোম » সারাদেশ » কেওডালা ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে এমপি আবুল কালামকে স্মারকলিপি

কেওডালা ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে এমপি আবুল কালামকে স্মারকলিপি

বন্দর প্রতিনিধি
বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্ট্যান্ডে এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে, নারায়ণগঞ্জ- ৫ মাননীয় সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম সাহেবের কাছে, বন্দর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও আমান উল্লাহ আমান ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমান উল্লাহ (আমান) এর নেতৃত্বে, ২২ মে শুক্রবার বিকেলে কেওডালা বাস স্ট্যান্ড ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জ ৫ এমপি মহোদয়ের কাছে স্মারকলিপি (ডিও লেটার) জমা দেওয়া হয়। এ সময় আমান উল্লাহ আমান বক্তব্যে জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাস স্ট্যান্ডে ব্যস্ত সড়কে প্রতিদিন অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা চলাচল করছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও নারী যাত্রীদের জন্য নিরাপদ পারাপার নিশ্চিত করতে দ্রুত একটি ওভার ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এলাকায় যানবাহনের চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। একটি ওভার ব্রিজ নির্মিত হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং নিরাপদ চলাচল নিশ্চিত হবে।
সংসদ সদস্য বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এবং রোডসেং হাইওয়ের মহা সড়কের কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করেন এমপি মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ মহসিন প্রধান সহ অতর এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!