
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রয়ের অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে দশ হাজার টাকা জরিমানা সহ মাছ গুলো ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২২শে মে) ভেড়ামারা মধ্য বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা.গাজী আশিক বাহার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মধ্য বাজারে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত (সিলিকা জেল) চিংড়ি মাছ বিক্রয় হচ্ছে। এ সময় অভিযান চালিয়ে সাতবাড়ি নিবাসী মৃত নজর আলী পুত্র মাছ ব্যবসায়ী মোঃ ইয়াসিন আলী (৫২) এর ব্যবসা প্রতিষ্ঠান তল্লাশি করে বিপুল পরিমাণ জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। স্বাস্থ্য সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উক্ত ব্যবসায়ীকে দশ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। পরে মাছগুলো উদ্ধার করে জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। মানব দেহের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্য বিক্রয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান কালে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান সহ আইন শৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার