
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধিঃ)
নীলফামারীর ডিমলা উপজেলার ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডোমার – ডিমলা নীলফামারী -১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার । এ সময় কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ব্যবস্থাপনা প্রকল্প কর্মকর্তা আশরাফুল ইসলাম, ডিমলা থানা অফিসার ইনচার্জ শওকত আলী সরকার,খাদ্য কর্মকর্তা ( ফুড ইন্সপেক্টর) মামুনার রশিদ, খাদ্য পরিদর্শক নবাব, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল,উপজেলা বিএনপির সাবেক বিএনপির সাবেক সেক্রেটারি আব্দুর রশিদ স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানগুলোতে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু