প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৭:৫৪ পি.এম
ডিমলায় অভ্যান্তরীন বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ২০২৬ এর শুভ উদ্বোধন

মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধিঃ)
নীলফামারীর ডিমলা উপজেলার ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডোমার - ডিমলা নীলফামারী -১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার । এ সময় কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ব্যবস্থাপনা প্রকল্প কর্মকর্তা আশরাফুল ইসলাম, ডিমলা থানা অফিসার ইনচার্জ শওকত আলী সরকার,খাদ্য কর্মকর্তা ( ফুড ইন্সপেক্টর) মামুনার রশিদ, খাদ্য পরিদর্শক নবাব, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল,উপজেলা বিএনপির সাবেক বিএনপির সাবেক সেক্রেটারি আব্দুর রশিদ স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানগুলোতে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.