
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্সন রুমে (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ, উপজেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, টিএইচও ফারহানা নবী, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, এলজিইডি ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আইনশৃঙ্খলা সভায় মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ, খুন, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, সন্ত্রাস, নাশকতা, ডাকাতি, চোরাকারবারি, ছিনতাই, রাস্তা ঘাট, সাস্থ্য সেবা, সরকারি জমিজমা সংক্রান্ত, পানি সরবরাহ, গাড়ীঘোড়া, রাস্তায় এক্সিডেন্ট ও যানজোট নিরাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথি বৃন্দরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২