
মোঃ বিপ্লব হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সোনামসজিদ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ আটক। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২১ মে ২০২৬ তারিখ আনুমানিক ০২২০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হক এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিওপি‘র দায়িত্বপূর্ণ সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ১৮৫ বোতল ফেন্সিডিল এর বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়।
আটককৃত নেশাজাতীয় সিরাপগুলো জিডি করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২