হোম » সারাদেশ » কাউখালীতে মউশিক শিক্ষক-কর্মচারীদের রাজস্ব করনের দাবিতে স্মারকলিপি প্রদান

কাউখালীতে মউশিক শিক্ষক-কর্মচারীদের রাজস্ব করনের দাবিতে স্মারকলিপি প্রদান

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে দ্রুত স্থানান্তরের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেছেন।
সোমবার (১৮ মে) বেলা ১১ টার দিকে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর শিক্ষক কর্মচারীরা এ স্মারক লিপি প্রদান করেন।  মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর কাউখালী উপজেলা কমিটির সভাপতি মোঃ ইমাম হোসেন খন্দকার বলেন,  ধর্ম  মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ১৯৯৩ সাল থেকে শুরু হয়। প্রকল্পটির মাধ্যমে সারাদেশে ৭২ হাজার শিক্ষাকেন্দ্রে প্রতিবছর প্রায় ২৫ লক্ষ শিক্ষার্থী নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা গ্রহণ করছে। এমতাবস্থায় প্রকল্পের শিক্ষক-কর্মচারীসহ সকলের চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার জন্য স্মারকলিপি পেশ করছি। আশাকরি তিনি দ্রুত আমাদের বিষযটি মানবিক দৃষ্টিকোন থেকে দেখবেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!