
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর হামলা, সরকারি দলের সংসদ সদস্যের যাকাত নিয়ে কটাক্ষ এবং আমেরিকা থেকে হারাম মাংস আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) স্থানীয় ওলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার যৌথ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ক্বওমী উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা ক্বওমী উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আহসান উল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা আমিনুল্লাহ, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, খেলাফত যুব মজলিসের উপজেলা সভাপতি মুফতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক মাওলানা আবু মুসা প্রমুখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। একই সাথে সরকারি দলের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি কর্তৃক যাকাত নিয়ে করা কটাক্ষের সমালোচনা করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান এবং বিদেশ থেকে হারাম মাংস আমদানির যেকোনো প্রক্রিয়া বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার