
রায়হান শেখ,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর গ্রামে রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ঘেরে গিয়ে চাষিরা রুই, কাতলা, মৃগেল, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে থাকতে দেখেন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে তুহিন মিয়ার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা, কেরামত শেখের ২ লাখ টাকা, হেদায়েত মোল্লা ও রবু শেখের ১ লাখ টাকা করে এবং মোসলেম ও ইব্রাহিম শেখের প্রায় ৫০ হাজার টাকা করে ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীরা জানান, ঋণ ও ধারদেনা করে মাছ চাষ করেছিলেন। এক রাতেই সব শেষ হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
মোল্লাহাট উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায় ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম