
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি :
১ কেজি হেরোইনসহ (৫২) বছরের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। যার বাজার মুল্য প্রায় কোটি টাকার বেশি বলে জানিয়েছেন র্যাব। রবিবার (১০ মে) সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর দপ্তরের কোম্পানি কমান্ডার (ক্যাপ্টেন) তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (০৯ মে) বিকেলে জেলার সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় মহাসড়কে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে ১ কেজি হেরোইনসহ ৫২ বছর বয়সী এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত নারীর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার