হোম » সারাদেশ » বাঘায় ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাঘায় ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী জেলার বাঘা থানা এলাকা থেকে ২৫ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (৯ মে) ভোর ৪টা ২০ মিনিটে বাঘা থানাধীন ভানুকর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মোঃ রাব্বুল হোসেন সোহাগ (২১) নামে এক মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে লাকড়ির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৫ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধার করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেফতার রাব্বুল হোসেন সোহাগ ভানুকর গ্রামের মোঃ মজিবুর রহমান আকাল এর ছেলে।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে বাঘাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসার কথা স্বীকার করেছে। এছাড়াও উদ্ধারকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলেও জানায় সে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!