
রায়হানুল ইসলাম :
যমুনা সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার ফলে সেতুর ওপর দীর্ঘ ২ ঘণ্টা যানজটের সৃষ্টি হয়, এতে চরম ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বগুড়াগামী ‘ রানী’ পরিবহনের একটি বাস যমুনা সেতু পার হওয়ার সময় সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি; বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। প্রায় ২ ঘণ্টা যানজট স্থায়ী হওয়ায় প্রচণ্ড গরমে বাসে আটকে থাকা যাত্রী, বিশেষ করে নারী ও শিশুদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে সরিয়ে নেয়। বর্তমানে সেতুতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার