হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ের প্রান্তিক চাষিদের উদ্ভুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের প্রান্তিক চাষিদের উদ্ভুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 
মাশরুম চাষে ঠাকুরগাঁওয়ের প্রান্তিক চাষিদের উদ্ভুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদরের পশ্চিম জগন্নাথপুর এলাকার হাজীপাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী অংশ নেয়। এসময় হাজীপাড়ার কৃষক সফল মাশরুম চাষিসহ অন্যান্য চাষিরা বলেন, জেলা শহরের বড় বড় রেস্টুরেন্টে এ মাশরুমের চাহিদা থাকলেও বাজারে চাহিদা কম। তাই বাজার ব্যবস্থাপরার পাশাপাশি চাষিদের প্রয়োজনীয় সহায়তা করলে মাশরুম চাষের প্রসার ঘটবে।  অন্যদিকে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, সদর উপজেলার কৃষি কর্মকর্তা নাসিরুল আলম সহ কৃষি বিভাগের দায়িত্বরতরা উপস্থিত হয়ে মাশরুমের গুনাগুন তুলে ধরে আগ্রহী কৃষকদের সব ধরনের সহায়তার আশস্ত করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!