
আবুল হাশেম
রাজশাহীর বাঘা উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রাজশাহীর পুলিশ সুপার নাঈমুল হাছানের দিকনির্দেশনা ও সহকারী পুলিশ সুপার চারঘাট সার্কেল খালেদ হোসেনের তত্ত্বাবধানে বাঘা থানার ওসি সেরাজুল হকের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিকের একটি দল সোমবার গৌরাঙ্গপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির সময় একই গ্রামের আসান আলীর ছেলে হাসিব ইসলাম (২৫)কে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আটকের পর হাসিব মাদক বিক্রির কথা স্বীকার করে মাদকের উৎস সম্পর্কে তথ্য দেন। এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে, যার মামলা নম্বর ৫, তারিখ ৫/৫/২০২৬।
আটকৃত আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার