হোম » সারাদেশ » গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতিকে ডিজিটাল ব্যবস্থাপনায় এগিয়ে নিতে চাই: মেহেদী মোশারফ

গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতিকে ডিজিটাল ব্যবস্থাপনায় এগিয়ে নিতে চাই: মেহেদী মোশারফ

মোল্লা রশিদ (গাজীপুর প্রতিনিধি)

গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতিকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে “ডিজিটালাইজেশন” এর ওপর জোর দিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মেহেদী মোশারফ। তিনি বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে সমিতির কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর না করলে সদস্যদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়।

পাশাপাশি একটি আধুনিক, স্মার্ট ও সেবামুখী সমিতি গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি সমিতির সকল সদস্যের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন, যাতে একটি গতিশীল ও আধুনিক সংগঠন গড়ে তোলা সম্ভব হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!