হোম » সারাদেশ » প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসুচি বাস্তবায়নে পীরগঞ্জে গাছের চারা বিতরণ ও রোপন

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসুচি বাস্তবায়নে পীরগঞ্জে গাছের চারা বিতরণ ও রোপন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
সারা দেশে প্রধানমন্ত্রীর অগ্রধিকার কর্মসূচি “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন”। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী রংপুর জেলা পরিষদের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরে পীরগঞ্জে ১হাজার ৫শ’টি বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। গৃহীত কর্মসচীর অংশ হিসেবে রংপুর জেলা পরিষদের উদ্যেগে সোমবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও রাস্তায় গাছের চারা রোপন ও বিতরন করা হয়েছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে সে গুলো হচ্ছে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, কুমেদপুর উচ্চ বিদ্যালয়, খয়েরবাড়ি আল-মদিনা দ্বিমুখী দাখিল মাদ্রাসা, কাদিরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, জামতলা আল-জামিয়াতুল ইসলামিয়া মাদিনাতুল উলূম মাদ্রাসা এ ছাড়া কুমেদপুর থেকে টুকুরিয়াগামী রাস্তা ও ধাপেরহাট হতে চতরাগামী রাস্তায় বৃক্ষরোপন করা হযেছে ।
রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম সারা দিন ব্যাপী স্বয়ং উপস্থিত থেকে এ সব গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসুচীতে অংশ গ্রহন করেন । এ ছাড়া তিনি রংপুর জেলা পরিষদের অধিনস্থ পীরগঞ্জ ডাকবাংলো পরিদর্শন এবং সেখানেও গাছের চারা রোপন করেন ।
পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার সকালে চারা বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের সুচনা হয় । এ সময় রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু দারদা, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুননবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল, প্রশাসনিক কর্মকর্তা মোক্তাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!