
বিপ্লব হাসান, চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় দুই মোটর সাইকেল আরাহী নিহত হয়েছে। রবিবার ভোর ৬টার দিকে নাচোল উপজেলার আজিপুর হতে ধানসুরা সড়কের বনিপুর এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মত্যু হয়।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুটঙ্গি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭) এবং নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ (১৭)। সম্পর্কে তারা দুইজন দুলাভাই-শ্যালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর আনুমানিক ৬টার দিকে সোহাগ তার বোন জামাই রবিউলকে আড্ডা পৌঁছানার জন্য মোটর সাইকেলে রওনা দেয়। বনিপুর এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুইজনের মত্যু হয়। পরে নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসর কর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের উদ্ধার করে।
নিহতর পরিবার সুত্র আরা জানা গেছে, রবিউল আওয়াল জিসান (২৭) নওগাঁত দুদক কার্যলয়ে কর্মরত ছিলা। ছুটিত শশুর বাড়ি এসেছিল। আজ রবিবার ভোরে রবিউল আওয়াল জিসান কর্মস্থলে যাচ্ছিল। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
নাচোল থানার ওসি সুকামল চদ্র দেবনাথ জানান, নিহত দুজনের মৃতদেহ পরিবারের জিম্মায় হস্তন্তর করা হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি

আরও পড়ুন
কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত
লুটপাট ও প্রচারমুখী বাজেট সংশোধনের দাবি”গণঅভ্যুত্থান বাংলাদেশ। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে ভাইয়ে-ভাইয়ে লড়াই