
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান (৫৫) নামে এক নৌবাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ০২ মে,২০২৬ খ্রিঃ শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা ও বাংলাদেশ নৌবাহিনীর স্টাফ ছিলেন। আহতরা হলেন—রেজিনা বেগম (৩০) ও ভ্যানচালক রফিক (৭৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসান মারা যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম