
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঐতিহ্যবাহী কামারখন্দ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) দুপুর কামারখন্দ প্রেসক্লাবের হল রুমে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দেশ টিভি ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি রাজ্জাক রাজ সভাপতি, দৈনিক আমার দেশ/দৈনিক যুগের কথা পত্রিকার কামারখন্দ প্রতিনিধি রাইসুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক ও তরঙ্গ নিউজের প্রতিনিধি ওমর ফারুক ভূইয়া সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮ এর তফসিল ও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা শেষ হয় ১৬ এপ্রিল। ১৯ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২১ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। মনোনয়ন প্রত্যাহারের দিনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন নেন। ২ মে শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক নির্বাচনে গঠিত নির্বাচন পরিচালনার প্রধান নির্বাচন কমিশনার কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসলিম হাসান সভাপতি পদে আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ভুইয়াকে নির্বাচিত ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন কামারখন্দ সার্কেল, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী, জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম