হোম » সারাদেশ » কাউখালী উপজেলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, নগদ প্রায় ২ লাখ টাকা চুরির অভিযোগ 

কাউখালী উপজেলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, নগদ প্রায় ২ লাখ টাকা চুরির অভিযোগ 

কাউখালী (পিরোজপুর)  প্রতিনিধি:
কাউখালী উপজেলা পরিষদের পাশেই অবস্থিত উপজেলা ভূমি অফিসে সোমবার (২৭ এপ্রিল) রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ভূমি অফিসের প্রধান সহকারীর বসার রুমের পিছন থেকে   জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসের আলমারির তালা ভেঙে সেখানে থাকা সরকারি আদায় ও অফিস খরচের আনুমানিক ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ আরেফিন জানান,  মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিস খুলতে এসে তিনি জানালার গ্রিল ও আলমারির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ঘটনাটি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায় , রাতে অফিসে পাহারাদার দায়িত্বে থাকলেও কীভাবে চুরির ঘটনা ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।তদন্ত শেষ না করে কোন কিছুই জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। তবে  ভূমি অফিসের চুরির বিষয়টি  থানায় অভিযোগ দায়ের সাথে সাথেই
ঘটনাস্থল  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন পরিদর্শন করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।
কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, চুরির ঘটনা ঘটেছে তাহা নিশ্চিত হওয়া গেছে। সিসিটিভির তথ্য অনুযায়ী রাত ২টার পর যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!