
হাবিবুর রহমান
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর শিক্ষার্থীদের সংগঠন “ঢাকা বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি” এর ২০২৬-২০২৭ কার্য বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ (২৬ এপ্রিল) উপদেষ্টামণ্ডলী ও সাবেক কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক এর সম্মতিক্রমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও ঘোষণা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের (২০২১-২০২২ সেশনের) শিক্ষার্থী মাসুমা পারভীন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের (২০২১-২০২২ সেশনের) শিক্ষার্থী প্রিয়ন্তী ইসলাম দিয়া।
সংগঠনের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাখাওয়াত হোসেন ও সাথী আক্তার এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন লতা রানী।
সংগঠনের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম সাধারন সম্পাদক- সাদমান সাকিব মিয়েল ও রিমি সুলতানা, সাংগঠনিক সম্পাদক- মো: সৈকত হাসান ও মো: নাজমুল খান, দপ্তর সম্পাদক- মাহি, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক- জুবায়ের আহম্মেদ তোহা, সাংস্কৃতিক সম্পাদক- লামিয়া আক্তার, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক – সুমাইয়া, গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক – অভিজিৎ পোদ্দার, শিক্ষা সম্পাদক – আলহাজ্ব, ক্রীড়া সম্পাদক – শামসুল আরেফিন শিবলী, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক – প্রতিভা দাস, লজিস্টিকস ও সহায়তা সম্পাদক – নীলাঞ্জন সাহা, ছাত্রী বিষয়ক সম্পাদক- রনি আক্তার এবং কার্যনিবাহী সম্পাদক (আতিথেয়তা) – দেলোয়ারা খানম ঐশী।
শিক্ষকগণ এই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির সভাপতি মাসুমা পারভীন বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করব। সকল শিক্ষার্থীর সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”
সাধারণ সম্পাদক প্রিয়ন্তী ইসলাম দিয়া বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় আমাদের সংগঠন আরও এগিয়ে যাবে। তাই আমি সকলকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার