হোম » সারাদেশ » জামালপুরে ডিবি-১ এর অভিযানে আড়াই কেজি গাঁজাসহ আটক ৫

জামালপুরে ডিবি-১ এর অভিযানে আড়াই কেজি গাঁজাসহ আটক ৫

রবিউল হাসান লায়ন: জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর বিশেষ অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ডিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এর মধ্যে জামালপুর সদর থানাধীন দড়িপাড়া এলাকায় রানী কমিউনিটি সেন্টারের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার গঙ্গানগর এলাকার মো. আল আমিন (৩০), শেরপুর সদর উপজেলার কুলুরচর এলাকার মো. মিন্টু (৩০) ও আক্তার হোসেন (৩৮), জামালপুরের ইসলামপুর উপজেলার দরিয়াবাদ (উত্তর) এলাকার মো. সাইফুল ইসলাম শাহ ফকির (৪৩) এবং গোপাল চন্দ্র কর্মকার (৪০)।

ডিবি জানায়, তাদের কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মুল্য ৭৫০০০/ (পঁচাত্তর হাজার) টাকা। জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) সূত্র আরও জানায়, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এসআই (নিঃ) মো. শাহজাহান ও এসআই (নিঃ) মো. সোহাগ রানার নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!