
মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৭ হাজার ৮৩১জন শিশু হাম- রুবেলার টিকা পাচ্ছে। ২০ এপ্রিল সোমবার সারা দেশের সাথে তাল মিলিয়ে গোপালপুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ হাম-রুবেলা ক্যাম্পেইন কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো জিল্লুর রহমান ক্যাস্পেইন/২০২৬ উদ্বোধন করেন।
জানা যায়, সাত ইউনিয়নে২৩ হাজার ৯১১ জন এবং পৌরসভায় ৩ হাজার ৯২৯ জন শিশু টিকার আওতায় আসছে। ১১ মে পর্যন্ত ১১ কর্ম দিবসে ছয় মাস হতে পাঁচ বছরের কম বয়সী শিশুকে এক ডোজ করে এ টিকা প্রয়োগ করা হবে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল ইসলাম। তিনি উপজেলা প্রতিনিধি গণমানুষের আওয়াজ কে জানান, হামরোগীদের সেবায় এখানে একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে ১৬ জন শিশুকে চিকিৎসা দেয়া সম্ভব। হামে কোন শিশুর মৃত্যূ ঘটেনি। তিনি হাম-রুবেলা কর্সূচিকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য