হোম » সারাদেশ » ভেজাল বিরোধী অভিযানে অর্থদণ্ড সহ জব্দকৃত মালামাল ধ্বংস

ভেজাল বিরোধী অভিযানে অর্থদণ্ড সহ জব্দকৃত মালামাল ধ্বংস

সান্টু ইসলাম, নলডাঙ্গা প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসাবে নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা ও মাধনগর বাজারের ৫টি দোকানিকে ভেজাল সার ও নিবন্ধন বিহীন সার বিক্রয়ের অপরাধে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(১৬এপ্রিল) সকাল ১০.৩০ থেকে অভিযান শুরু হয় চলে দুপুর ১.৩০ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আল এমরান খাঁন। এসময় নলডাঙ্গা বাজার ৩ টি দোকানিকে মাধনাগর বাজারে ২ টি দোকানিকে জরিমানা করা হয়।

এসময় দোকানে ভেজাল বালাইনাশক ও সারের দোকানে ভেজাল জিংক সালফেট (দস্তা) ও বোরন সার বিক্রয় এবং নিবন্ধন বিহীন খুচরা সার বিক্রয়ের অপরাধে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৫ টি দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা এবং ভেজাল সার জব্দ করে নষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আল এমরান খাঁন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ সবুজ আলী। মোবাইল কোর্টটি পরিচালনায় সহযোগিতা করেন নলডাঙ্গা থানা পুলিশ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!