
রবিউল হাসান লায়ন: জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক তিনটি অভিযানে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং ডিবি-১-এর ওসি মো. আব্দুল কাইয়ুমের নেতৃত্বে বুধবার (১৫ এপ্রিল) দিনভর এই অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে সদর উপজেলার গোবিন্দপুর বাজার এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। দ্বিতীয় অভিযানে শেখেরভিটা বিজয় চত্বর মোড় থেকে আরও দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাতের তৃতীয় অভিযানে পাথালিয়া পশ্চিমপাড়া এলাকায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত