
মোঃ আরিফুল ইসলাম নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নেজামপুর গ্রীনভ্যালী একাডেমীতে অত্যন্ত উৎসাহ – উদ্দীপনার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে একাডেমী প্রাঙ্গণে, গ্রীনভ্যালী একাডেমির পরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, বিশেষ অতিথি লিয়াকত আলী, মুসলিমপুর গার্লস একাডেমীর প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমেদ, বিশিষ্ট চিন্তাবিদ সফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এবং নবীনদের পড়াশোনায় মনোযোগী হবার আহ্বান জানান।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকেলে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য