
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি:
সংরক্ষিত নারী আসনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা। রবিবার (১২ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এর আগে শনিবার একই কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে রাজনৈতিক অঙ্গনে নিজের সক্রিয় উপস্থিতির জানান দেন তিনি। পরদিন মনোনয়নপত্র জমার মাধ্যমে সেই প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা।
মনোনয়নপত্র জমাদানের সময় মোল্লাহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যা স্থানীয় পর্যায়ে তার প্রতি সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
মনোনয়ন জমা শেষে তিনি বলেন, দল তার প্রতি আস্থা রাখবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি নারীর অধিকার রক্ষা, বৈষম্য দূরীকরণ এবং একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে কাজ করবেন।
বিশেষ করে বাগেরহাটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বাগেরহাট আমার কাছে শুধু একটি এলাকা নয়, এটি আমার দায়িত্বের জায়গা। আমি নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।”
তিনি আরও জানান, নারীর ক্ষমতায়ন, তরুণদের সম্পৃক্ততা এবং সমন্বিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও অগ্রসর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি এগিয়ে যেতে চান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল