হোম » সারাদেশ » বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎এম.এ রাশেদ,বগুড়া প্রতিনিধিঃ
‎বগুড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
‎র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-১২ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে আসছে। সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা, ছিনতাই, হত্যা, পাচার ও অপহরণসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে।
‎এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প জানতে পারে যে, জিআর মামলা নং-৪১১/২১ (বগুড়া সদর), প্রসেস নং-১৬১/২৬, তারিখ ০৯ ফেব্রুয়ারি ২০২৬ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় দণ্ডিত পলাতক আসামি মো. সাজু আকন্দ (৫৮) বগুড়া সদর থানার নারুলী তালপট্টি এলাকায় অবস্থান করছে।
‎উল্লেখিত মামলায় তাকে ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়।
‎এর প্রেক্ষিতে ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে র‍্যাব-১২ এর একটি অভিযানিক দল বগুড়া সদর থানার নারুলী তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
‎গ্রেপ্তারকৃত সাজু আকন্দ (৫৮), বগুড়া সদর উপজেলার নারুলী তালপট্টি এলাকার মৃত খেরু আকন্দের ছেলে। ‎পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
‎র‍্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!