
রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ব্যক্তিগত উদ্যোগে নীলফামারীর ডোমার উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শাহারউদ্দীন পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের রান্নার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় জমিয়তের স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত ৩ এপ্রিল শুক্রবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৪ টি পরিবারের প্রায় ৫৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন