
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার আনুমানিক সকাল দশটায়পুলিশের বিশেষ অভিযানে ১৯১০ (এক হাজার নয়শত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সিএনজি ও ০২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
আইনশৃঙ্খলাবাহিনীসূত্রে জানা যায়, আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি সিএনজি আটক করে। এ সময় সিএনজি তল্লাশী করে১৯১০(এক হাজার নয়শত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১। মোঃ রানা (২৪),পিতা- মোহাম্মদ আলী,মাতা- বানেছা বেগম,সাং- সহদেবপুর
২। মোঃ সবুজ (২৪) পিতা- কালা মিয়া
মাতা- মর্জিনা বেগম,সাং- হাটিঙ্গা,উভয় থানা- বিজয়নগর,জেলা- ব্রাহ্মণবাড়িয়া| মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা