
আবুল হাশেম, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় একটি পুকুর থেকে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মনিগ্রাম বাজার থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে বাঁকড়া সড়কের পাশে অবস্থিত মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তি ছানা (৪৫) মনিগ্রাম বাজারের একজন পরিচিত চা বিক্রেতা ছিলেন। প্রতিদিনের মতো কাজে বের হলেও কীভাবে তিনি পুকুরে পড়ে মারা গেলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা—এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন চলছে।
বাঘা থানা পুলিশের একটি সূত্র জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ তদন্ত কার্যক্রম চলমান

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত