
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬৪ গ্রাম হেরোইনসহ মোসাঃ তাহেরা খাতুন (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬৪ গ্রাম হেরোইনসহ মোসাঃ তাহেরা খাতুন (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত তাহেরা খাতুন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোঃ নওশাদ আলীর মেয়ে বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাহেরা খাতুন হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে আনুমানিক ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তাই মাদক নির্মূলে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক