
এম,এ রাশেদ,বগুড়া প্রতিনিধি: বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে একটি হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা পূর্বপাড়া গ্রামে গত ২৫ মার্চ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে জাকারিয়া ইসলাম ওরফে শয়ন (২৮) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা মোর্শেদা বেগম বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া জানতে পারে মামলার পলাতক আসামী মোঃ মান্নান (৫৫) ধুনট উপজেলার ঝিনাই গ্রামে অবস্থান করছে। পরে গত ১ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান