
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সাংবাদিককে ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী (২৩) মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান চৌধুরী গত ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার) মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি উল্লেখ করেন, গত ২৮ মার্চ ২০২৬ (শনিবার) রাত আনুমানিক ১১টা ০৮ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি +৮৮০৯৬৪৪৯৬৪৪১৯ নম্বর থেকে তার ব্যবহৃত ০১৯৯৬৬৮০০০৪ নম্বরে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
অভিযোগে আরও বলা হয়, ওই ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বলেন, “তুই সত্যি সত্যি নিউজ করিস, তোর খবর আছে, তোকে দেখে নেব, তোকে খুন জখম করিব”—এভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে।
ভুক্তভোগী মাহফুজুর রহমান চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন এবং বর্তমানে দৈনিক দেশের পত্র ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকার মোল্লাহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি মোল্লাহাট প্রেস ক্লাবের সদস্য।
উল্লেখ্য, মাহফুজুর রহমান চৌধুরীর পিতা মরহুম মোঃ জাকির হোসেন চৌধুরী গাড়ফা-গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক