
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকায় একটি বন্য বানরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। গত কয়েক মাস যাবৎ শিমলা বাজারের আরডিএম স্কুল রোড়, পাবনা পট্রি, ধোপাপট্রি, গণ ময়দান, ইস্পাহানী, লোকোসেড এলাকায় বানরটি চষে বেড়াচ্ছে। আবাসিক এলাকার ছাদ বাগানের ফল তার মূল খাদ্য।মাঝেমধ্যে হানাদেয় নিরিবিলি রান্নাঘরে। ছাদের ট্যাংকিতে পানি পান করার পাশাপাশি গোসলও সেরেনেয়। এতে করে শিশুসহ সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। শিক্ষার্থী সানজিদা ছোলাইমান আওকী ও সাদিয়া সোলায়মান রেইকী বলেন, আমাদের ছাদ বাগানের পেয়ারা, আম, পেঁপে, আনারসহ সব ধরনের ফল সাবার করছে বানর। রাতের আধারে আমরা আতঙ্কে থাকি। গৃহিনী লাকী আকতার বলেন, এই বন্যপ্রাণীর তাণ্ডব থেকে মুক্তি পেতে এবং বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই বানরটিকে অক্ষত অবস্থায় আটক করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের পদক্ষেপ জরুরী।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত