
মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে উৎসবমূখর পরিবেশে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের অফিস উদ্বোধন, সাহিত্য আড্ডা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ মার্চ) গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে চারতলা ভবনের নীচতলায় আলফা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন একটি কক্ষে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের এই অফিসটির শুভ উদ্বোধন হয়।
বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি খালেক মাহমুদের সভাপতিত্বে সাহিত্য সংগঠনের অফিসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক অধ্যক্ষ ও পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, মেহেরুন্নেছা মহিলা কলেজের সহ. অধ্যাপক আজিজুল ইসলাম লিটন, অবসরপ্রাপ্ত অধ্যাপক রাধেশ্যাম বসাক, উপজেলা জাসাস সভাপতি ও গোপালপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহানুর আহাম্মেদ সোহাগ,বিএমজিটিএ জেলা সভাপতি সহ.অধ্যাপক কে.এম.শামীম, সাবেক প্রধান শিক্ষক আঃ জাব্বার, রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি আব্দুছ ছাত্তার পলাশী, সাধারণ সম্পাদক মো.ইদ্রিছ আলী, সাবেক ব্যাংক কর্মকর্তা হিমাদ্রি কুমার চন্দ্র, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি কথা সাহিত্যিক মো: মুক্তার হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি কবি ইমাম হাসান সোহান , সদস্য রাকিব হাসান, দেবব্রত ভাদুরী, সঙ্গীত শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী নারায়ণ পন্ডিত, পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলাল হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল তাঁর বক্তৃতায় বলেন : গোপালপুরে সুস্থধারার শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সবসময় আমার সহযোগিতা পাবেন। আমরা চাই আপনারা সাহিত্য সংগঠনের মাধ্যমে আমাদের এই গোপালপুরে নিয়মিতভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবেন।
অফিস উদ্বোধন পরবর্তী আয়োজনে ছিলো সাহিত্য আড্ডা, কবিকণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন অভীমিতা দেবনাথ, আদ্রিতা দেবনাথ, বিশ্বজিৎ চক্রবর্তী, দীপু কর্মকার, আব্দুল মোমেন বিপ্লব, শান্তনা পাল, বিপ্লব, জাহিদ সাঁই, খন্দকার লিটন, নিরঞ্জন রায়, মজনু মিয়া ও সিহান।
কবিকণ্ঠে কবিতা পাঠে অংশগ্রহণ করেন ইমাম হাসান সোহান, মো: ইদ্রিছ হোসেন, বিশ্বজিৎ চক্রবর্তী, মো: মুক্তার হোসেন, আঁখি ভূইয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বৈরান সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী।

আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ