
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
ঈদের ছুটিতে নওগাঁর বিভিন্ন স্থান থেকে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে নওগাঁ শহরের হরিজন পল্লী এলাকায় পুকুরের পানিতে ডুবে হৃতিক নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। হৃতিক জেলার বদলগাছী উপজেলার কাত্তিকের। কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সহপাঠিদের সঙে খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়।
অপরদিকে, জেলার সাপাহার উপজেলার চন্ডীপাড়া গ্রামে শনিবার দিবাগত রাতে শয়ন ঘর থেকে আলামিন (২২) নামের যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত আলামিন ওই গ্রামের ফারুক ইসলামের ছেলে। আলামিনের সঙ্গে পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে আলামিনের সাথে পরিবারের টাকা-পয়সা নিয়ে ঝগড়া হয়। রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
জেলার রাণীনগরে বন্ধুদের সাথে ঈদের আনন্দ করতে ঘুরতে বেড়িয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে হৃদয় (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। হৃদয় উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঈদের দিন উপজেলার আমিরপুর গ্রামের বিভিন্ন বয়সি যুবক ও কিশোর বন্ধুরা মিলে ভটভটি যোগে ঈদ আনন্দ করে ঘুরতে বের হয়েছিল। ভটভটিতে প্রায় ১৮ জন ছিলেন। ঘোরাফেরা শেষে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড়ে পৌঁছালে ভটভটি উল্টে পুকুরে পড়ে যায়। এতে হৃদয় মারা যায়। একই ঘটনায় ৫ জন আহত হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা