
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
দৌলতদিয়া ঘাটে অটোরিকশা মাহিন্দ্রর ভাড়া পাঁচ গুন করে নেওয়া হচ্ছে। ঘরে ফেরা সাধারণ মানুষ কে এক প্রকার জিম্মি করে ১০টাকার ভাড়া ৫০টাকা করে নেওয়া হচ্ছে। সাধন যাত্রীরা জানান দৌলতদিয়া পুলিশ বক্স হতে গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত সব সময় রেগুলার ভাড়া ১০ টাকা করে। কিন্তু ঈদে ঘরে ফেরা সাধারণ মানুষের কাছে থেকে সেই ১০টাকার ভাড়া ৫০টাকা করে নিচ্ছে অটোরিকশা মাহিন্দ্র সিন্ডিকেট। দেশের বিভিন্ন স্থানে থাকা মানুষ তাদের পরিবারের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বাড়ি তে আসতেছে। ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে বিপাকে পড়ে দরিদ্র শ্রেণির মানুষ । সাধারণ মানুষের কষ্টের বেশির ভাগ টাকাই অতিরিক্ত গাড়ি ভাড়ার পিছে খরচ হচ্ছে ভুক্তভোগী এক যাত্রী ইমরুল হাসনাত জানান যে, সে গতকাল ঢাকা হতে পরিবারের সাথে ঈদ করার জন্য বাড়ির উদ্দেশ্য রওনা হন। রাত ১২টার দিকে ফেরী পার হয়ে দৌলতদিয়া পুলিশ বক্সের সামনে আসেন।সেখান হতে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে আসার সময় তিনি মহা বিপাকে পড়েন। তিনি জানান যে সব সময়, রেগুলার ভাড়া ১০ টাকা। কিন্তু সকল অটোরিকশা মাহিন্দ্র সিন্ডিকেট সেই ভাড়া ৫০টাকা দাবি করেন। সে অটোরিকশা মাহিন্দ্র চালক দের বলেন ১০টাকার ভাড়া রাতে ২০ টাকা নেন,না হয় ৩০টাকা নেন, কিন্তু ওখানের সিন্ডিকেট ৫০টাকা করেই ভাড়া নিবে বলে তাদের সিদ্ধান্তে অটুট। চালকরা বলেন ৫০টাকায় গেলে জাবেন না হয় বসে থাকেন। এমন কি কেও প্রতিবাদ করলে সকল অটোরিকশা মাহিন্দ্র চালক রা এক হয়ে সাধারণ যাত্রী দের সাথে খারাপ ব্যাবহার করে। তিনি আরো জানান সে সহ আরো সকল যাত্রীরা ৮/১০টি অটোরিকশা মাহিন্দ্রর কাছে গেলে সবার ই একই কথা। এক প্রকার যাত্রীরা অটোরিকশা মাহিন্দ্র সিন্ডিকেট এর কাছে হারমেনে ১০টাকার ভাড়া ৫০টাকা দিয়েই আসতে বাধ্য হয়। অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে অসাধু চালক দের বিরুদ্ধে। তার পরেও কৌশলে অসাধু সিন্ডিকেট প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে তাদের নৈরাজ্য চালিয়ে যাচ্ছেই, প্রশাসনের পক্ষে থেকে জনানো হয়েছে ঈদের আগ পর্যন্ত অসাধু সিন্ডিকেট চালক দের বিরুদ্ধে তাদের এই অভিযান চলবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক