
মোঃ রুবেল আহমদ
কোম্পানিগঞ্জ উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়াডে’র লাছুখাল গ্রামে’র পুরাতন জামেমসজিদে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর শাখা কেন্দ্র। ১ম রামাদ্বান হইতে ২৬ রামাদ্বান পর্যন্ত শিক্ষার্থীদের সহি শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া হয়। দীর্ঘ এক মাস কুরআন মাজীদ শিক্ষা দেওয়ার পর, তাদের পরীক্ষা নেওয়া হয় । উক্ত পরীক্ষার ফলাফল,পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় । লাছুখাল গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব তনু মিয়া সাহেবের সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন অত্র কেন্দ্রের প্রধানক্বারী জনাব মাও. আব্দুল মুকিত।
বক্তব্য রাখেন মাদরাসা কমিটির সেক্রেটারী ও মসজিদ কমিটির সভাপতি জনাব হা নুর হোসেন চৌধুরী, মাদরাসা কমিটির সভাপতি জনাব এনামুল হক, হযরত শাহজালাল রহ ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক জনাব হা. মাও. আব্দুল কাদির, সহকারী শিক্ষক জনাব ইয়াকুব আলী।
উপস্থিত ছিলেন, হিফজজ বিভাগের প্রধান হা. সুহেল মিয়া,মাদরাসা কমিটির সহসভাপতি জনাব নাসির মিয়া, মসজিদ কমিটির সেক্রেটারী সাংবাদিক জনাব রুবেল আহমদ।সহকারী শিক্ষক কারী শিহাবুর রহমান,কারী সুলতান আহমদ, কারী ইয়ামীন আহমদ, মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার মামুনুর রশীদ, মোঃ নুর আলম প্রমূখ।
অনুষ্টানে বিভিন্ন জামাতের ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সর্বশেষ দোয়া ও মিলাদ মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ