হোম » সারাদেশ » বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার বিতরণ 

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার বিতরণ 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ 
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় ঈদ উপহার বিতরণ করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) পৌরসভার ১নং ওয়ার্ডে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহ্ মোঃ মেহেদী হাসান হিমুর আয়োজনে ওয়ার্ডের ৭শত অসহায় মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
উপহার বিতরণ কালে ভিপি সাইফুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে চায়।
সরকার গঠনের পরে তারেক রহমান ফ্যামিলী কার্ড, খাল খনন কর্মসূচী শুরু করেন। ঈদের পর কৃষি কার্ড ও স্বস্থ্য কার্ড চালু করা হবে। দেশের মানুষের কল্যাণে তারেক রহমান এ কর্মসূচী হতে নিয়েছে।
ভিপি সাইফুল ইসলাম আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারে জন্য দোয়া করেন, তিনি দেশের মানুষকে সাথে নিয়ে উন্নতশীল দেশ গঠন করতে পারে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডে বিএনপির সভাপতি ময়নুল হক উজ্জ্বল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, দিপু চৌধুরী, গোলজার, আতিক মল্লিক, আলাউদ্দিন, ওয়াহাব, রাজু ও চঞ্চলসহ প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!